বিশেষ প্রতিনিধি :: বরিশালের উজিরপুরে শিকারপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মুন্ডপাশা গ্রামের যুবক দের নিয়ে গঠিত হয়েছে (মুন্ডপাশা যুব উন্নয়ন ফাউন্ডেশন)।
(২৯) অক্টোবর শুক্রবার সন্ধ্যায় নতুন শিকারপুর বাস স্ট্যান্ড সংগঠনের নিজস্ব কার্যালয় উপদেষ্টা কমিটি গঠন করে। মাষ্টার তোফাজ্জল হোসেন হাওলাদারের সভাপতিত্বে , ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মোঃ আকাশ হাওলাদারের সঞ্চালনায়। বক্তব্য রাখেন, সরদার ছিদ্দিকুর রহমান,মোঃ সেলিম হাওলাদার,সাংবাদিক নাজমুল হক মুন্না,মোঃ জামাল হাওলাদার,মোঃ মহাশিন হাওলাদার,মোঃ ইউনুছ বয়াতি,ফাউন্ডেশন এর সভাপতি মোঃসুমন সরকার প্রমুখ।
সভায়,সকল সদস্যদের সিদ্ধান্ত অনুযায়ী মোঃ তোফাজ্জল হোসেন মাষ্টার কে প্রধান এবং মোঃ ছিদ্দিকুর রহমান সরদার কে সহ প্রধান উপদেষ্টা করা হয়,সভায় মোঃ সেলিম হাওলাদার ও সাংবাদিক নাজমুল হক মুন্না কে উপদেষ্টা করা হয়।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.