প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৬, ১:০১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৫, ২০২১, ৩:৫৭ পি.এম
উজিরপুরে নারী নির্যাতন ও বাল্য বিয়ে প্রতিরোধে এডভোকেসী সভা
![]()
মোঃ মনিরুল ইসলাম লিমন ॥
নারী ও শিশু নির্যাতনের কোন ক্ষমা নেই” এই প্রতিপাদ্যে বরিশালের উজিরপুরে বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল স্থানীয় বিআরডিবির হলরুমে স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা আভাস, রুপান্তর ও রাইটস্ যশোর এর যৌথ আয়োজনে ইউএসএআইডি এবং ইউকেএইডের যৌথ অর্থায়নে এবং কাউন্টারপার্ট ইন্টারন্যাশন্যালের সহযোগিতায় অনুষ্ঠিত এডভোকেসী সভায় উপজেলা প্লাটফরমের সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল’র সভাপতিত্বে প্রধান অতিথী ছিলেন উপজেলা মহিলা ও শিশু বিষায়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান।
বিশেষ অতিথী ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ আকরাম হোসেন, উজিরপুর প্রেসক্লাবের সভাপতি আঃ রহিম।
বক্তব্য রাখেন এইড’র নির্বাহী পরিচালক প্রেমানন্দ ঘরামী, আভাসের প্রজেক্ট অফিসার নাসরিন খানম, কাউন্সিলর রানী বেগম, মোঃ মজিবুর রহমান, এনজিও কর্মী সুলতা রানী, পুরোহিত বিমল আর্চায্য, নারী নেত্রী মনিকা রানী বৈদ্য প্রমূখ।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.