প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৭, ২০২৬, ৮:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৯, ২০২১, ৭:৫৪ এ.এম
ঈদুল আযহা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দুস্থদের মাঝে ১০কেজি করে চাল বিতরণ।

নোমান হোসেন (রোমান)
বরিশাল জেলার হিজলা উপজেলার ২নং মেমানিয়া ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে গরীব,দুস্থ ও অসহায়দের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ। এই কার্যক্রম উদ্বোধন করেন উক্ত ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার নাসির উদ্দিন হাওলাদার। এ সময় ইউনিয়নের পরিষদের সকল সদস্য এবং সংরক্ষিত সদস্যরাও উপস্থিত ছিলেন। সরেজমিনে গিয়ে দেখা যায় সু শৃংখলভাবে লাইনে দাঁড় করিয়ে সকলে ১০কেজি করে চাল গ্রহন করেন। এর মধ্য দিয়ে ইউনিয়নে প্রায় পাঁচ হাজার সাতশত দুস্থ পরিবারের মাঝে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়।
এ ব্যাপারে উক্ত মেমানিয়া ইউনিয়ন পরিষ্যদ এর টানা দ্বিতীয়বারের নবাগত চেয়ারম্যান মাস্টার নাসির উদ্দিন হাওলাদার আমাদের বলেন আজকে এই কার্যক্রম শুরু হয়েছে ঈদের আগেই আশা করি সকলের কাছে প্রধানমন্ত্রী অনুদান পৌঁছে দেওয়া হবে। আমার ইউনিয়নে একটি দুস্থ পরিবার ও এই কার্যক্রম এবং প্রধানমন্ত্রীর অনুদান থেকে বাদ পড়বে না।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.