প্রিন্ট এর তারিখঃ জুন ২২, ২০২৬, ৯:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩, ২০২১, ৭:২৬ এ.এম
আলম রায়হানের ওপর হামলার প্রতিবাদ সমাবেশে অংশ নিতে বরিশাল আসছেন ঢাকার সাংবাদিক নেতারা
![]()
নিজস্ব প্রতিবেদক -
বরিশালের দৈনিক দখিনের সময়'সম্পাদক ও সিনিয়র সাংবাদিক আলম রায়হানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি। ওই প্রতিবাদ সমাবেশে অংশ নিতে বরিশাল আসছেন বি এম এফ এসর সাধারণ সম্পাদক ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সমন্বয়ক আহমেদ আবু যাফর সহ
কেন্দ্রীয় সাংবাদিক নেতাদের একটি টিম।
বরিশাল টাউনহল চত্ত্বরে আগামি ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য সমাবেশে সকল সাংবাদিক ভাইদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন সংগঠনের জেলা সভাপতি মাসুদ রানা ও সাধারণ সম্পাদক আরিফ হোসেন। সমাবেশে সাংবাদিকদের স্থানীয় নেতৃবৃন্দসহ অংশ নিবেন।
উল্লেখ্য, ২ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে একদল সন্ত্রাসী তাঁর পত্রিকা অফিসে ঢুকে এলোপাথারি পিটিয়ে ও কুপিয়ে তাকে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় বরিশালের সাংবাদিকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়। (সংবাদ বিজ্ঞপ্তি)।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.