প্রিন্ট এর তারিখঃ জুন ১৮, ২০২৬, ৭:০২ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৩, ২০২২, ৫:১১ এ.এম
অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়াকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে গ্রীন ভয়েস বরিশাল বিশ্ববিদ্যালয়।

অনলাইন ডেস্ক ঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়াকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে গ্রীন ভয়েস(পরিবেশবাদী যুব সংগঠন)বরিশাল বিশ্ববিদ্যালয়।
গত এপ্রিল23 রোজ শনিবার অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়া কাঞ্চন নতুন ট্রেজারার হিসেবে যোগদান করেন। এসময় গ্রীন ভয়েসের উপদেষ্টা ও OIC কর্তৃক শেখ হাসিনা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রাপ্ত ইয়ুথ লিডার শাহবাজ মিঞা শোভন এবং গ্রীন ভয়েস(পরিবেশবাদী যুব সংগঠন) বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক রাব্বি হাসান এর নেতৃত্বে নবনিযুক্ত ট্রেজারারকে ফুলেল শুভেচ্ছা জানান গ্রীন ভয়েস (পরিবেশবাদী যুব সংগঠন) বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সকল সদস্যবৃন্দ। এসময় আরো উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি মোঃ আবদুল কাইয়ুম, সাধারণ সম্পাদক ড. আবদুল বাতেন চৌধুরী, শেরে বাংলা হলের প্রভোস্ট আবু জাফর।
এসময় উক্ত সংগঠনটির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. বদরুজ্জামান ভূইয়াঁ কাঞ্চন কর্তৃক টি-শার্ট উন্মোচন ও বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়। সংগঠনটি বরিশাল বিশ্ববিদ্যালয় ৬দফা বেদির পাশে একটি ভালো জাতের আম চারা, তিনটি ভালো জাতের কাঁঠাল চারা সহ দুইটি নিম চারা রোপন করেন।
এসময় নবনিযুক্ত ট্রেজারার পরিবেশবাদী যুব সংঠনটির ভূয়সী প্রশংসা করে উক্ত সংগঠনটির সকল কার্যক্রমে উপস্থিত থাকার আশা ব্যক্ত করেন। এছাড়া নবনিযুক্ত ট্রেজারার ঐ সময় সংগঠনটির উপস্থিত সকল সদস্যদের সাথে কুশল ও মতবিনিময় করেন।
সংগঠনটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুমন রেজা, সোহেল রানা, সোহান, আওলাদ, পল্লব, নাদিম, আরিফ সহ অন্যান্য সদস্যবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.