1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
সাকিব নিয়মিতই খেলবেন, কলকাতা অধিনায়কের কথায় ইঙ্গিত - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক কাজিরহাট থানা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ঘোষণা পত্রিকার জাহানারা ভগ্নিপতির মৃত্যুতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের ভাষানচরে হতদরিদ্রের জমিতে ভাগ বসালেন প্রভাবশালীরা। প্রতিমন্ত্রী রাজিব আহসানের বরাদ্দে সংস্কার হচ্ছে শতবর্ষী উলানিয়া করোনেশনের খেলার মাঠ। মেহেন্দিগঞ্জে ঝড় বৃষ্টিতেও পুরোদমে চলছে উন্নয়ন কর্মকান্ড, বিএনপি নেতাদের প্রকল্প এলাকা পরিদর্শন। মেহেন্দিগঞ্জে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি সোহেল গ্রেফতার। কাজির হাটে ইয়াবা সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার। মানহানিকর পোষ্টের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলেন সাংবাদিক আবুল হাসেম। কাজির হাটে বিয়ের একদিন পরই প্রেমিকের হাত ধরে কনের পলায়ন, এলাকায় তোলপাড়। আইনের দলিলে আটকা মরিয়মের বিচার: এক বছরেও অধরা ঘাতক, ‘নীরবে কাঁদছে’ বিচারপ্রার্থী পরিবার।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক কাজিরহাট থানা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ঘোষণা পত্রিকার জাহানারা ভগ্নিপতির মৃত্যুতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের ভাষানচরে হতদরিদ্রের জমিতে ভাগ বসালেন প্রভাবশালীরা। প্রতিমন্ত্রী রাজিব আহসানের বরাদ্দে সংস্কার হচ্ছে শতবর্ষী উলানিয়া করোনেশনের খেলার মাঠ। মেহেন্দিগঞ্জে ঝড় বৃষ্টিতেও পুরোদমে চলছে উন্নয়ন কর্মকান্ড, বিএনপি নেতাদের প্রকল্প এলাকা পরিদর্শন। মেহেন্দিগঞ্জে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি সোহেল গ্রেফতার। কাজির হাটে ইয়াবা সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার। মানহানিকর পোষ্টের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলেন সাংবাদিক আবুল হাসেম। কাজির হাটে বিয়ের একদিন পরই প্রেমিকের হাত ধরে কনের পলায়ন, এলাকায় তোলপাড়। আইনের দলিলে আটকা মরিয়মের বিচার: এক বছরেও অধরা ঘাতক, ‘নীরবে কাঁদছে’ বিচারপ্রার্থী পরিবার।

সাকিব নিয়মিতই খেলবেন, কলকাতা অধিনায়কের কথায় ইঙ্গিত

  • আপডেট সময় : রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ৬২৩ ০ বার সংবাদটি পড়া হয়েছে

অনলাইন ডেস্ক //

সাকিব আল হাসান আবার ফিরেছেন কলকাতা নাইট রাইডার্সে। ৬ মৌসুম খেলার পর কলকাতা তাঁকে ছেড়ে দিয়েছিল। ২০১৮ আর ২০১৯—এই দুটি আইপিএল সাকিব খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। গত মৌসুমটা নিষিদ্ধ থাকায় স্বাভাবিকভাবেই আইপিএল থেকে দূরে ছিলেন তিনি। এবার কলকাতায় ফিরেছেন বাংলাদেশের অলরাউন্ডার। এবার নিজেদের পুরোনো সৈনিককে কলকাতা যে যথেষ্ট চিন্তাভাবনা করেই ফিরিয়েছে, সেটি বোঝা যায় কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক এউইন মরগানের কথাতেই। আজ নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচের আগে মরগান জানালেন সাকিবকে নিয়ে নিজেদের পরিকল্পনার কথা।

আইপিএলে এক ম্যাচে সর্বোচ্চ চারজন বিদেশি ক্রিকেটার খেলাতে পারে কোনো দল। কলকাতার অধিনায়কত্ব করছেন মরগান। সেই হিসেবে ধরে নেওয়াই যায়, একাদশে তাঁর জায়গা একেবারে পাকা। এ ছাড়া প্যাট কামিন্সকে গতবার রীতিমতো অর্থের বন্যা বইয়ে কিনে আনা হয়েছিল। এবারও তিনি দলে আছেন। তাঁকেও একাদশে রাখার কথা ভাবছে কলকাতা, এটা নিশ্চিত। বাকি রইলেন সুনীল নারাইন, আন্দ্রে রাসেল, লকি ফার্গুসন, টম সেইফার্ট, বেন কাটিং ও সাকিব আল হাসান। এতজন বিদেশির ভিড়ে সাকিব কি দলে জায়গা পাবেন? কলকাতার প্রথম ম্যাচের আগে প্রশ্নটা জাগছে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মনে।

মরগানের কথা শুনলে মনে হতেই পারে সাকিবকে খেলাবেন, এমনটা ভেবেই দলে নেওয়া হয়েছে। সাকিবের অভিজ্ঞতা ও পারফরম্যান্স এ ক্ষেত্রে যে বড় ভূমিকা রেখেছে, সে কথা বলাই যায়, ‘আইপিএল খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা টুর্নামেন্ট। এ ধরনের টুর্নামেন্টে নির্দিষ্ট আচরণের ক্রিকেটার খুব প্রয়োজন। এমন ক্রিকেটার প্রয়োজন, যারা প্রতিটি ম্যাচেই প্রায় একই ধরনের খেলা খেলেন। সাকিব আল হাসান কিংবা সুনীল নারাইন সে ধরনেরই চরিত্র। দল বিপদে পড়লে কোনো দ্বিধা ছাড়াই তাদের হাতে বল তুলে দেওয়া যায়।’

কলকাতা অধিনায়ক মনে করেন, দলে সাকিব আসায় বৈচিত্র্য বেড়েছে যথেষ্ট, ‘আইপিএলে ভারতের বিভিন্ন শহরে খেলা হবে। সব মাঠের চরিত্র এক নয়। পরিবেশও এক নয়। সাকিব দলে আসায় বৈচিত্র্য বেড়েছে। আন্তর্জাতিক স্তরে তো বটেই, আইপিএলেও অনেক দুর্দান্ত পারফরম্যান্স আছে তার। সাকিবের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় দল। আশা করি, নিরাশ হব না।’

সাকিবকে যখন কলকাতা নাইট রাইডার্স দলে নিল, তখনই অনেকে বলাবলি করছিলেন তিনি আদৌ প্রথম একাদশে সুযোগ পাবেন কি না। তবে অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, বাংলাদেশের অলরাউন্ডারকে বিশেষ প্রয়োজনে নিয়মিত খেলাতেই এবার কলকাতা তাঁকে দলে ভিড়িয়েছে। ক্রিকেট ধারাভাষ্যকার হার্শা ভোগলে তো রীতিমতো যুক্তি দিয়েই বলেছেন, সাকিবকে কলকাতা এবার কেন নিয়মিত খেলাবে। তিনি আরও এক ধাপ এগিয়ে তাঁকে ৩ নম্বরে ব্যাটিং করানোর কথাও বলেছেন। ভোগলে সাকিবের পক্ষে সবচেয়ে বড় যে যুক্তি দিয়েছেন, সেটি হচ্ছে ২০১৯ বিশ্বকাপের পারফরম্যান্স।

সাকিব ৩ নম্বরে যে বিধ্বংসী হয়ে উঠতে পারেন, সর্বশেষ বিশ্বকাপে সাকিবের পারফরম্যান্স সেটিরই প্রমাণ। সেখানে বাংলাদেশের হয়ে খেলা ৮ ম্যাচের ৭টিতেই তিনি ৫০ ছাড়ানো ইনিংস খেলেছিলেন সাকিব। পেয়েছিলেন ২টি সেঞ্চুরি, ৫টি ফিফটি। ৮৭ গড়ে তিনি করেছিলেন ৬০৬ রান।

কলকাতা নাইট রাইডার্সের একটা বড় দুর্বলতাও সাকিবকে দিয়ে ঢেকে দেওয়া যায়। গৌতম গম্ভীর, রবিন উথাপ্পাদের বিদায়ের পর থেকেই তাদের টপ অর্ডার দুর্বল। এ দুর্বলতা কলকাতাকে গতবারও ভুগিয়েছিল। নারাইনকে দিয়ে টপ অর্ডারের দুর্বলতা ঢাকার একটা চেষ্টা দু–এক মৌসুম ধরে করে আসছে কলকাতা। কিন্তু তাদের সে চেষ্টা ব্যর্থই বলা যায়। নারাইন দিন দিন তাঁর কার্যকারিতা হারিয়েছেন। এবার হয়তো নারাইন দলে তাঁর অপরিহার্যতাও হারাবেন, যদি সাকিব সুযোগ কাজে লাগিয়ে নিজেকে দলে নারাইনের চেয়ে বেশি অপরিহার্য করে তুলতে পারেন!

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews