1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
মেহেন্দিগঞ্জ পৌরসভায় প্যানেল মেয়র হলেন কামাল উদ্দীন খান অনুসারী ৩ কাউন্সিলর - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক কাজিরহাট থানা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ঘোষণা পত্রিকার জাহানারা ভগ্নিপতির মৃত্যুতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের ভাষানচরে হতদরিদ্রের জমিতে ভাগ বসালেন প্রভাবশালীরা। প্রতিমন্ত্রী রাজিব আহসানের বরাদ্দে সংস্কার হচ্ছে শতবর্ষী উলানিয়া করোনেশনের খেলার মাঠ। মেহেন্দিগঞ্জে ঝড় বৃষ্টিতেও পুরোদমে চলছে উন্নয়ন কর্মকান্ড, বিএনপি নেতাদের প্রকল্প এলাকা পরিদর্শন। মেহেন্দিগঞ্জে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি সোহেল গ্রেফতার। কাজির হাটে ইয়াবা সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার। মানহানিকর পোষ্টের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলেন সাংবাদিক আবুল হাসেম। কাজির হাটে বিয়ের একদিন পরই প্রেমিকের হাত ধরে কনের পলায়ন, এলাকায় তোলপাড়। আইনের দলিলে আটকা মরিয়মের বিচার: এক বছরেও অধরা ঘাতক, ‘নীরবে কাঁদছে’ বিচারপ্রার্থী পরিবার।
সংবাদ শিরনাম :

মেহেন্দিগঞ্জ পৌরসভায় প্যানেল মেয়র হলেন কামাল উদ্দীন খান অনুসারী ৩ কাউন্সিলর

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ৪৫৮ ০ বার সংবাদটি পড়া হয়েছে

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি //

জনস্বার্থে নিজেদেরকে বিলিয়ে কাধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রতিশ্রুতি নিয়ে মেহেন্দিগঞ্জ পৌরসভার নতুন মেয়াদে দায়িত্ব নেওয়া মেয়র ও কাউন্সিলরদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে । নির্বাচিত হয়ে শপথের পর এটিই হলো জনপ্রতিনিধিদের প্রথম সভা। বৃহস্পতিবার সকালে পৌরসভার কার্যালয়ের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় নবনির্বাচিত সব ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরদের স্বাগত জানান মেয়র আলহাজ্ব কামাল উদ্দীন খান। কাউন্সিলরদের উদ্দেশে বিশেষ বক্তব্য রাখেন তিনি। সভার শুরুতেই জননন্দিত বারবার নির্বাচিত মেয়র গণমানুষের নেতা আলহাজ্ব কামাল উদ্দীন খানকে ফুলেল শুভেচছা জানান কাউন্সিলরবৃন্দ।
মেহেন্দিগঞ্জ পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের উপস্থিতিতে প্যানেল মেয়র (১) নির্বাচিত হয়েছেন পৌরসভার ৮নং ওয়ার্ড থেকে নির্বাচিত কাউন্সিলর নুরুল হক জমদ্দার । প্যানেল(২) ও (৩) নির্বাচিত হয়েছেন যথাক্রমে ১নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মোতালেব জাহাঙ্গীর এবং সংরক্ষিত নারী কাউন্সিলর (৪,৫ ও ৬ নং ওয়ার্ড) রোকসানা মহিউদ্দিন। পৌর পরিষদের প্রথম সভায় সিদ্ধান্তক্রমে প্যানেল মেয়রদের নাম ঘোষণা করেন। প্যানেল মেয়র নির্বাচিত হওয়ায় তাদের অভিনন্দন জানিয়েছেন পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দীন খানসহ পৌরপরিষদ। পৌরবাসীর সার্বিক নাগরিক সুবিধা নিশ্চিতে নব উদ্যমে কাজ করবেন প্রত্যাশা তাদের। এদিকে প্যানেল মেয়র নির্বাচিত হওয়ায় অভিনন্দনে ভাসছেন নবনির্বাচিত প্যানেল মেয়ররা। ঘোষণার পর থেকেই তাদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বিভিন্ন মহল। ১নং প্যানেল মেয়র নুরুল হক জমদ্দার প্রতিক্রিয়ায় জানান প্যানেল মেয়র হিসেবে নির্বাচিত হতে পেরে তিনি কৃতজ্ঞ। যে আস্থা রেখে পৌর পরিষদ প্যানেল মেয়র হিসেবে নির্বাচিত করেছে সেই আস্থার প্রতিদান তিনি কর্মের মাধ্যমে দিতে চান। এজন্য তিনি পৌর মেয়রসহ পৌর পরিষদ’র সকল সদস্য ও পৌরবাসীর সহযোগিতা দোয়া কামনা করেন। জনস্বার্থে নিজেদেরকে বিলিয়ে কাধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রতিশ্রুতি নিয়ে মেহেন্দিগঞ্জ পৌরসভার নতুন মেয়াদে দায়িত্ব নেওয়া মেয়র ও কাউন্সিলরদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত ও গীতাপাঠ করা হয়। এর পর বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি মন্ত্রী পদ মর্যাদা আবুল হাসনাত আবদুল্লাহর সহধর্মিণী বীরমুক্তিযোদ্ধা প্রায়ত শাহান আরা আব্দুল্লাহ ও প্রায়ত সাংসদ মহিউদ্দিন আহমেদসহ সকল শহীদদের স্বরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়াও পাতারহাট বন্দরের ইজারা মওকুফ সংক্রান্ত বিষয়ে নানা সিদ্ধান্ত গৃহীত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews