1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
মেহেন্দিগঞ্জে বর্ণিল আয়োজনে বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন। - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে জ্বালানি তেল সংকট নিরসনে ইউএনও’র হস্তক্ষেপে স্বস্তি। আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রেখেছিলেন ৬৬০ লিটার: মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে তেল বেচায় ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা। মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান: মেহেন্দিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫, আতঙ্কে গা-ঢাকা দিচ্ছে কারবারিরা। মেহেন্দিগঞ্জে জেলে কার্ডের চাল বিতরণে বিলম্ব ও অব্যবস্থাপনা, জেলেদের ক্ষোভ চরমে। মেহেন্দিগঞ্জে কৃষকদের মাঝে আধুনিক প্রযুক্তি বিতরণ ও বিনামূল্যে সার, বীজ বিতরণ। প্রতিমন্ত্রী’র নির্দেশনায় মেহেন্দিগঞ্জের বিভিন্ন খেয়াঘাটের ভাড়া কমলো, প্রশংসায় ভাসছেন প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে জাতীয়তাবাদী ওলামা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে মাদকসেবী ও ব্যবসায়ীদের আতঙ্কের নাম ওসি মিজানুর রহমান। গ্রেফতার আতঙ্কে দিশেহারা মাদকসেবীরা: গাঁজাসহ আরও ২ জন গ্রেফতার। মেহেন্দিগঞ্জে মৎস্য অফিস সহকারি’কে অপসারণের জন্য মানববন্ধন, যা বললেন অফিস সহকারী জাহিদ। পারিবারিক দ্বন্দ্বের জের: মেহেন্দিগঞ্জে কৃষকের ৫০ হাজার টাকার খড়ের গাদা পুড়িয়ে দিল দুর্বৃত্তরা।
সংবাদ শিরনাম :

মেহেন্দিগঞ্জে বর্ণিল আয়োজনে বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন।

  • আপডেট সময় : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ৩০৫ ০ বার সংবাদটি পড়া হয়েছে

আবুল হাসেমঃ

মেহেন্দিগঞ্জে এ বছর অনেকটা ভিন্ন আবহে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। বিজয়ের সুবর্ণজয়ন্তীতে যথাযোগ্য মর্যাদায় জাতির সূর্য সন্তানদের স্মরণ করলো মেহেন্দিগঞ্জের মানুষ।
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে মেহেন্দিগঞ্জে উদযাপন করা হচ্ছে বিজয়ের ৫০ বছর।
মহান বিজয় দিবসের প্রথম প্রহরে মেহেন্দিগঞ্জ থানা পুলিশের উদ্যােগে ৫০ বার তোপধ্বনি করা হয়।
দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে মেহেন্দিগঞ্জবাসী যেমন মেতেছেন বিজয়ের আনন্দে, তেমনি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছেন একাত্তরের মহান মুক্তিযুদ্ধের শহীদদের। বিজয় দিবসের প্রথম প্রহরেই শহীদ মিনারে মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দল, সাংস্কৃতিক সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। সকাল সাড়ে ৭টায় প্রথমেই শ্রদ্ধা নিবেদন করেন-
উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুন্নবী। উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান কে এম মাহফুজুল আলম লিটন, উপজেলা আ’লীগের পক্ষে সহ-সভাপতি খোরশেদ আলম ভুলু, পুলিশের পক্ষে থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, মুক্তি যোদ্ধার পক্ষে বীরমুক্তিযোদ্ধা শাহে আলম বয়াতীসহ আ’লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সরকারি বেসরকারি কর্মকর্তারা পুষ্পস্তবক অর্পণ করেন। জাতীয় পার্টির পক্ষে সংগঠনের সভাপতি আবু মুসা, বিএনপির পক্ষে সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু। এছাড়াও মেহেন্দিগঞ্জ প্রেসক্লাব এবং রিপোটার্স ইউনিটিও পুষ্পস্তবক অর্পণ করেন।পরে সেখানে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়া এ সময় দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অপরদিকে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দীন খান এর নেতৃত্বে আ’লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৌরসভার সামনে পুষ্পস্তবক অর্পণ করেন। সেখানেও অনুরূপ কর্মসূচী পালন করা হয়। সকাল ৮টায় পাতারহাট সরকারি আরসি কলেজ মাঠে বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, অফিসার ইনচার্জ আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য কুচকাওয়াজের মাধ্যমে অভিবাদন গ্রহণ করেন।
বেলা ১১টায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।
বিকেল ৪টায় মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন সন্ধ্যায় বিজয় কনসার্ট অনুষ্ঠিত হয়। এ দিন শিশুদের জন্য চিত্রাঙ্কন, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতাসহ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। সকল শিক্ষা প্রতিষ্ঠান সরাসরি ও অনলাইন রচনা প্রতিযোগিতাসহ মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করেছে। মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং এতিমখানায় এদিন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উন্নত মানের খাবার পরিবেশন করেছেন। বিজয় দিবসে ইউনিয়নে ও বিভিন্ন গ্রামে সরকারী-বেসরকারী স্থাপনায় জাতীয় পতাকাসহ বিভিন্ন পতাকা দ্বারা সজ্জিত করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews