1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
মেহেন্দিগঞ্জে ঝড় বৃষ্টিতেও পুরোদমে চলছে উন্নয়ন কর্মকান্ড, বিএনপি নেতাদের প্রকল্প এলাকা পরিদর্শন। - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক কাজিরহাট থানা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ঘোষণা পত্রিকার জাহানারা ভগ্নিপতির মৃত্যুতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের ভাষানচরে হতদরিদ্রের জমিতে ভাগ বসালেন প্রভাবশালীরা। প্রতিমন্ত্রী রাজিব আহসানের বরাদ্দে সংস্কার হচ্ছে শতবর্ষী উলানিয়া করোনেশনের খেলার মাঠ। মেহেন্দিগঞ্জে ঝড় বৃষ্টিতেও পুরোদমে চলছে উন্নয়ন কর্মকান্ড, বিএনপি নেতাদের প্রকল্প এলাকা পরিদর্শন। মেহেন্দিগঞ্জে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি সোহেল গ্রেফতার। কাজির হাটে ইয়াবা সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার। মানহানিকর পোষ্টের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলেন সাংবাদিক আবুল হাসেম। কাজির হাটে বিয়ের একদিন পরই প্রেমিকের হাত ধরে কনের পলায়ন, এলাকায় তোলপাড়। আইনের দলিলে আটকা মরিয়মের বিচার: এক বছরেও অধরা ঘাতক, ‘নীরবে কাঁদছে’ বিচারপ্রার্থী পরিবার।
সংবাদ শিরনাম :

মেহেন্দিগঞ্জে ঝড় বৃষ্টিতেও পুরোদমে চলছে উন্নয়ন কর্মকান্ড, বিএনপি নেতাদের প্রকল্প এলাকা পরিদর্শন।

  • আপডেট সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ২৯ ০ বার সংবাদটি পড়া হয়েছে

মেহেন্দিগঞ্জ টাইমস নিউজ ডেস্ক// ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপির ভূমিধস বিজয় অর্জনের পর বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ -হিজলা) আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মোঃ রাজিব আহসানকে নৌপরিবহন মন্ত্রনালয় ও সেতু বিভাগের দায়িত্ব দেয়া হয়। এর পর পরই তিনি আধা জল খেয়ে নেমে পড়েন নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন করতে।

তিনি অগ্রাধিকার ভিত্তিতে মেহেন্দিগঞ্জের গ্রামীন অবকাঠামো সংস্কার কাজে হাত লাগান। প্রায় শতাধিক প্রকল্পের কাজ বর্তমানে চলমান আছে। এর মধ্যে আছে কাঁচা রাস্তা তৈরি, ইটের সলিং রাস্তা নির্মান,ভাঙাচোরা রাস্তা সংস্কার, মাঠ ভরাট, কবরস্থান ভরাটসহ নানা প্রকল্প।

সোমবার ৬ জুলাই, চলমান প্রকল্পের কাজ দেখতে উপজেলার উত্তর উলানিয়া ও দক্ষিন উলানিয়া সফর করেন, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন ও সিনিয়র যুগ্ন-আহবায়ক আহবায়ক আসাদুজ্জামান মুক্তা। এসময় তাদের সাথে ছিলেন,মেহেন্দিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবিব ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের সহকারী প্রকৌশলী তৌফিকুর রহমান বিপ্লব।

পরিদর্শন করা প্রকল্প গুলো হলো,উত্তর উলানিয়া ইউনিয়নের পানবাড়িয়া ইটের ফ্লাড সলিং রাস্তা, উলানিয়া বন্দরের পয়ঃনিস্কাশনের ড্রেন সংস্কার, উলানিয়া করোনেশণ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ ভরাটের জন্য আর সিসি গাইডওয়াল নির্মান, উলানিয়া মোজাফফর খান ডিগ্রী কলেজের মজা পুকুর ভরাট,উলানিয়া -হাজিরহাট রাস্তার ভাঙাচোরা সংস্কার প্রকল্পসহ আরো বেশ কয়েকটি প্রকল্প পরিদর্শন করেন তারা।

প্রকল্পগুলো পরিদর্শন করে প্রতিক্রিয়ায় উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন বলেন, বিগত সরকারের আমলে এই ধরনের প্রকল্পগুলো শুধু কাগজে কলমে বাস্তবায়ন হতো আর অর্থ যেতো নেতাকর্মীদের পকেটে।

এবারই প্রথম এইসব প্রকল্পের সুবিধা জনগনের দৌড় ঘোরায় পৌছিয়েছে। এই কৃতিত্ব একমাত্র বরিশাল-৪ আসনের এমপি, নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী রাজিব আহসানের। তিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেনি। আমাদের একটাই কথা, প্রকল্প বাস্তবায়নে কোনো প্রকার অনিয়ম করা চলবেনা।

প্রকল্প এলাকার বাসিন্দারা জানান,জনস্বার্থে নেয়া এই প্রকল্পগুলোর সুফল এলাকার সকল শ্রেনী পেশার মানুষই ভোগ করবে। কাজের মান সন্তোষজনক হওয়ায় প্রতিমন্ত্রী রাজিব আহসানকে তারা ধন্যবাদ জানান।

এ ব্যাপারে মেহেন্দিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আহসান হাবিব জানান, তারা মাননীয় প্রতিমন্ত্রী রাজিব আহসানের নির্দেশে জনস্বার্থ সংশ্লিষ্ট প্রকল্পগুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করছে। আমরা যথাসাধ্য চেষ্টা করছি, সিপিসির কাছ থেকে ১০০% কাজটি আদায় করে নিতে। এখানে ফাঁকি দেয়ার কোনো সুযোগ নাই।

এলকাবাসী প্রকল্পগুলোর কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ হতে চলায় ভীষন খুশি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews