1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
মুজিবনগর দিবস পালিত সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করাই চ্যালেঞ্জ: ওবায়দুল কাদের - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক কাজিরহাট থানা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ঘোষণা পত্রিকার জাহানারা ভগ্নিপতির মৃত্যুতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের ভাষানচরে হতদরিদ্রের জমিতে ভাগ বসালেন প্রভাবশালীরা। প্রতিমন্ত্রী রাজিব আহসানের বরাদ্দে সংস্কার হচ্ছে শতবর্ষী উলানিয়া করোনেশনের খেলার মাঠ। মেহেন্দিগঞ্জে ঝড় বৃষ্টিতেও পুরোদমে চলছে উন্নয়ন কর্মকান্ড, বিএনপি নেতাদের প্রকল্প এলাকা পরিদর্শন। মেহেন্দিগঞ্জে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি সোহেল গ্রেফতার। কাজির হাটে ইয়াবা সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার। মানহানিকর পোষ্টের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলেন সাংবাদিক আবুল হাসেম। কাজির হাটে বিয়ের একদিন পরই প্রেমিকের হাত ধরে কনের পলায়ন, এলাকায় তোলপাড়। আইনের দলিলে আটকা মরিয়মের বিচার: এক বছরেও অধরা ঘাতক, ‘নীরবে কাঁদছে’ বিচারপ্রার্থী পরিবার।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক কাজিরহাট থানা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ঘোষণা পত্রিকার জাহানারা ভগ্নিপতির মৃত্যুতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের ভাষানচরে হতদরিদ্রের জমিতে ভাগ বসালেন প্রভাবশালীরা। প্রতিমন্ত্রী রাজিব আহসানের বরাদ্দে সংস্কার হচ্ছে শতবর্ষী উলানিয়া করোনেশনের খেলার মাঠ। মেহেন্দিগঞ্জে ঝড় বৃষ্টিতেও পুরোদমে চলছে উন্নয়ন কর্মকান্ড, বিএনপি নেতাদের প্রকল্প এলাকা পরিদর্শন। মেহেন্দিগঞ্জে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি সোহেল গ্রেফতার। কাজির হাটে ইয়াবা সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার। মানহানিকর পোষ্টের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলেন সাংবাদিক আবুল হাসেম। কাজির হাটে বিয়ের একদিন পরই প্রেমিকের হাত ধরে কনের পলায়ন, এলাকায় তোলপাড়। আইনের দলিলে আটকা মরিয়মের বিচার: এক বছরেও অধরা ঘাতক, ‘নীরবে কাঁদছে’ বিচারপ্রার্থী পরিবার।

মুজিবনগর দিবস পালিত সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করাই চ্যালেঞ্জ: ওবায়দুল কাদের

  • আপডেট সময় : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ৬৭১ ০ বার সংবাদটি পড়া হয়েছে

করোনা প্রতিরোধের পাশাপাশি সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করাই সরকারের বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আমাদের সামনে দুটি চ্যালেঞ্জ। এক. প্রাণঘাতী করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধ, দ্বিতীয়ত. স্বাধীনতার চেতনার শত্রু সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করা। শেখ হাসিনার নেতৃত্বে আমরা এ চ্যালেঞ্জের মুখোমুখি আছি। এ লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে শনিবার ধানমণ্ডি-৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এদিকে বর্তমান করোনা পরিস্থিতিতে দিবসটি উপলক্ষ্যে জাতির পিতার প্রতিকৃতিতে সীমিত পরিসরে শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়। এ ছাড়া দেশে ও বিদেশেও সীমিত পরিসরে দিবসটি পালন করা হয়েছে।

করোনা মোকাবিলায় সরকারের আন্তরিকতার ঘাটতি নেই জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আমরা সব ধরনের ঘাটতি পূরণে চেষ্টা করছি। করোনা নিয়ে দুনিয়াব্যাপী যে সংকট, তা বাংলাদেশে নতুন কিছু নয়। তবে বাংলাদেশ অনেক দেশের তুলনায় ভালো আছে।

সেতুমন্ত্রী বলেন, করোনা মোকাবিলা করা খুবই দুরূহ ও কঠিন চ্যালেঞ্জের। শেখ হাসিনার মতো সাহসী কাণ্ডারি আমাদের সঙ্গে আছেন। প্রথম ঢেউ মোকাবিলায় তিনি বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। জীবনের সঙ্গে জীবিকার সমন্বয় করে তিনি পরিস্থিতি মোকাবিলা করেছেন। আজও নেত্রীর ওপর আমাদের ও দেশের জনগণের আস্থা রয়েছে। মুজিবনগর দিবস উপলক্ষে ধানমণ্ডি-৩২ নম্বরে প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সিনিয়র নেতারা। এরপর আওয়ামী লীগের পক্ষ থেকে সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান ওবায়দুল কাদের।

এ সময় সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, আফজাল হোসেন ও শফিউল আলম চৌধুরী নাদেল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

মুজিবনগর দিবস উপলক্ষ্যে আওয়ামী যুবলীগ, বাংলাদেশ ছাত্রলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, জাতীয় শ্রমিক লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে।

হেফাজত কোনোভাবেই ছাড় পাবে না : ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে ধানমণ্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা শেষে মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ১৯৭১ সালে পাকিস্তানিরা যা করেছে, হেফাজত ইসলাম সেই অনুকরণেই তাণ্ডব চালিয়েছে। আইনানুগভাবে হেফাজতকে বিচারের সম্মুখীন হতে হবে। তারা কোনোভাবেই ছাড় পাবে না। তিনি বলেন, হেফাজত আমাদের জাতীয় সংগীত মানে না, জাতীয় সংগীত গায় না, জাতীয় পতাকা উড়ায় না। তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না। বহু রক্ত দিয়ে জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। তাই এ অবস্থা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

স্মারক ডাকটিকিট এবং বিশেষ সিলমোহর প্রকাশ : এদিকে ডাক অধিদপ্তর মুজিবনগর সরকারের শপথ গ্রহণের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম, ডাটা কার্ড এবং বিশেষ সিলমোহর প্রকাশ করেছে। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার শনিবার তার দপ্তরে দশ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, একটি উদ্বোধনী খাম অবমুক্ত করেন এবং পাঁচ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড ও একটি বিশেষ সিলমোহর প্রকাশ করেন।

এ ছাড়া দিবসটির তাৎপর্য তুলে ধরে তিনি একটি বিবৃতি দিয়েছেন।

এ ছাড়া দেশের বাইরেও দিবসটি পালন করা হয়। বাংলাদেশ দূতাবাস হ্যানয়, ভিয়েতনাম চ্যান্সারি ভবনে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন করা হয়। দিবসটি উদযাপন উপলক্ষ্যে ভিয়েতনামে নিযুক্ত রাষ্ট্রদূত সামিনা নাজ জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করেন। দিনটি স্মরণ করে বিশেষ প্রার্থনা, বিশেষ আলোচনা সভা এবং মহান মুক্তিযুদ্ধের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। ইস্তাম্বুলস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস’ যথাযথ মর্যাদায় উদযাপন করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। আলোচনা সভায় কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম সূচনা বক্তব্য রাখেন। বাংলাদেশ দূতাবাস, প্যারিসে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। এক আলোচনা সভায় রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন তার বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেন। বাংলাদেশ হাইকমিশন প্রিটোরিয়াও যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করেছে। দূতাবাস প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর ভাস্কর্যে হাইকমিশনার নুরে হেলাল সাইফুর রহমানসহ মিশনের কর্মকর্তা ও কর্মচারীরা পুষ্পার্ঘ্য প্রদান করেন। বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। বিশেষ আলোচনায় নবনিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক বক্তব্য রাখেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews