1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বোয়ালখালীতে ৭ গৃহহীন পরিবার পেল মাথা গোঁজার ঠাঁই - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে জ্বালানি তেল সংকট নিরসনে ইউএনও’র হস্তক্ষেপে স্বস্তি। আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রেখেছিলেন ৬৬০ লিটার: মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে তেল বেচায় ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা। মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান: মেহেন্দিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫, আতঙ্কে গা-ঢাকা দিচ্ছে কারবারিরা। মেহেন্দিগঞ্জে জেলে কার্ডের চাল বিতরণে বিলম্ব ও অব্যবস্থাপনা, জেলেদের ক্ষোভ চরমে। মেহেন্দিগঞ্জে কৃষকদের মাঝে আধুনিক প্রযুক্তি বিতরণ ও বিনামূল্যে সার, বীজ বিতরণ। প্রতিমন্ত্রী’র নির্দেশনায় মেহেন্দিগঞ্জের বিভিন্ন খেয়াঘাটের ভাড়া কমলো, প্রশংসায় ভাসছেন প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে জাতীয়তাবাদী ওলামা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে মাদকসেবী ও ব্যবসায়ীদের আতঙ্কের নাম ওসি মিজানুর রহমান। গ্রেফতার আতঙ্কে দিশেহারা মাদকসেবীরা: গাঁজাসহ আরও ২ জন গ্রেফতার। মেহেন্দিগঞ্জে মৎস্য অফিস সহকারি’কে অপসারণের জন্য মানববন্ধন, যা বললেন অফিস সহকারী জাহিদ। পারিবারিক দ্বন্দ্বের জের: মেহেন্দিগঞ্জে কৃষকের ৫০ হাজার টাকার খড়ের গাদা পুড়িয়ে দিল দুর্বৃত্তরা।
সংবাদ শিরনাম :

বোয়ালখালীতে ৭ গৃহহীন পরিবার পেল মাথা গোঁজার ঠাঁই

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ২৮৬ ০ বার সংবাদটি পড়া হয়েছে

এম মনির চৌধুরী রানাঃ

চট্টগ্রামের বোয়ালখালীতে ভূমিহীন ও গৃহহীন ৭টি পরিবার পেয়েছেন মাথা গোঁজার ঠাঁই। আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৩য় পর্যায়ে ঈদ উপহার হিসেবে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে সরকারি অর্থায়নে নির্মিত ঘর ও জমির দলিল আজ (২৬ এপ্রিল) মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দিয়েছেন উপজেলা প্রশাসন।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.নুরুল আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব অসহায় মানুষের আবাসন নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করেছেন। এ মহৎ সিদ্ধান্তে স্থায়ী ঠিকানা খুঁজে পাচ্ছেন গৃহহারা পরিবারগুলো।

এর আগে সকাল ১১টায় গণভবন থেকে ভার্চুয়ালি ঘর হস্তান্তর কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উপজেলা পরিষদ চত্বরের গৃহহীন ও ভূমিহীন পরিবারের সদস্যদের হাতে জমির দলিল ও নতুন ঘরের চাবি তুলে দেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আকতার।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী ও শাকপুরা ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান মোনাফ।

উপজেলা প্রকল্প কর্মকর্তা সুজন কান্তি দাশ বলেন, বোয়ালখালী উপজেলায় ১ম পর্যায়ে ২০টি, ২য় পর্যায়ে ১০টি ও ৩য় পর্যায়ে ৭টি ঘরের চাবি ও জমির দলিল বুঝিয়ে দেওয়া হয়েছে। তবে ৩য় পর্যায়ের আরো ৩৮টি ঘরের কাজ শেষ না হওয়ায় বুঝিয়ে দেওয়া সম্ভব হয়নি। আগামী জুন মাসের মধ্যে নির্মাণ কাজ শেষে বুঝিয়ে দেওয়া হবে।

তিনি জানান, ৩য় পর্যায়ের ৬০টি ঘরের মধ্যে ৩০টি দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ও অপর ৩০টি মাননীয় প্রধানমন্ত্রীর গুচ্ছগ্রাম প্রকল্পের আওতায় নির্মিত।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আকতার জানান, ৩য় পর্যায়ে ৬০টি ঘরের মধ্যে ৪৫টি ঘর ও দলিল উপকারভোগীদের বুঝিয়ে দেওয়া হচ্ছে। বাকি ১৫ ঘরের কাজ শেষ হওয়ার পর বুঝিয়ে দেওয়া হবে।

তিনি বলেন, ২ শতাংশ জায়গায় নির্মিত প্রতিটি ঘরে দুটি কক্ষ রয়েছে, সঙ্গে রয়েছে রান্নাঘর ও শৌচাগার। ঘরের চারপাশে খোলা জায়গা রয়েছে, যেখানে উপকারভোগীরা শাকসবজি আবাদ করতে পারবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews