1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বরিশালে সচিবের ফোন না ধরায় নির্বাহী প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মেহেন্দিগঞ্জে জ্বালানি তেল সংকট নিরসনে ইউএনও’র হস্তক্ষেপে স্বস্তি। আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রেখেছিলেন ৬৬০ লিটার: মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে তেল বেচায় ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা। মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান: মেহেন্দিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫, আতঙ্কে গা-ঢাকা দিচ্ছে কারবারিরা। মেহেন্দিগঞ্জে জেলে কার্ডের চাল বিতরণে বিলম্ব ও অব্যবস্থাপনা, জেলেদের ক্ষোভ চরমে। মেহেন্দিগঞ্জে কৃষকদের মাঝে আধুনিক প্রযুক্তি বিতরণ ও বিনামূল্যে সার, বীজ বিতরণ। প্রতিমন্ত্রী’র নির্দেশনায় মেহেন্দিগঞ্জের বিভিন্ন খেয়াঘাটের ভাড়া কমলো, প্রশংসায় ভাসছেন প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে জাতীয়তাবাদী ওলামা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে মাদকসেবী ও ব্যবসায়ীদের আতঙ্কের নাম ওসি মিজানুর রহমান। গ্রেফতার আতঙ্কে দিশেহারা মাদকসেবীরা: গাঁজাসহ আরও ২ জন গ্রেফতার। মেহেন্দিগঞ্জে মৎস্য অফিস সহকারি’কে অপসারণের জন্য মানববন্ধন, যা বললেন অফিস সহকারী জাহিদ।
সংবাদ শিরনাম :

বরিশালে সচিবের ফোন না ধরায় নির্বাহী প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ২৮৬ ০ বার সংবাদটি পড়া হয়েছে

খোকন হাওলাদার, বরিশাল ॥

পূর্ত সচিবের ফোন না ধরায় বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জেরাল্ড অলিভার গুডাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। এর ৪ ঘণ্টার মাথায় তাকে ঝিনাইদহ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী পদে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

গতরোববার বেলা ১১টায় স্ট্যান্ড রিলিজ করে প্রজ্ঞাপন জারি করেন গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার।

প্রজ্ঞাপনে ওই দিন বিকাল ৫টার মধ্যে দায়িত্ব হস্তান্তর করে বদলি কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়। শাস্তিমূলক এ বদলির বিষয়টি একদিন লুকোচাপা থাকলেও প্রকাশ পেয়েছে সোমবার রাতে।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, পায়রা বন্দরের তাপ বিদ্যুৎকেন্দ্র উদ্বোধনের জন্য সোমবার পটুয়াখালী আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই সফরের সার্বিক তদারকির জন্য একদিন আগেই রোববার বরিশাল আসেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ও সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বরিশাল আসার আগে সার্বিক খোঁজখবর নেওয়ার জন্য বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জেরাল্ড অলিভার গুডাকে একাধিকবার ফোন করেন গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদ উল্লাহ খন্দকার।

কিন্তু ফোন রিসিভ করেননি অলিভার গুডা। পরে ২০ মার্চ ঢাকা থেকে ওই টিম বরিশাল পৌঁছলে বিমানবন্দরে তাদের রিসিভ করতে যান গুডাসহ বরিশাল গণপূর্ত বিভাগের কর্মকর্তারা। এ সময় সচিব ফোন না ধরার বিষয়টি জানতে চাইলে গুডা সচিবকে জানান, তিনি কোনো কল পাননি।

নির্বাহী প্রকৌশলীর এমন জবাবে ক্ষুব্ধ হন সচিব শহীদ উল্লাহ খান। এর কয়েক ঘণ্টা পর গুডার বদলি আদেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেন প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার।

বরিশাল গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমেদ আনোয়ারুল নজরুল বলছেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। এ বিষয়ে আমার কিছু বলা ঠিক হবে না। তবে এটা রুটিন বা নিয়মিত বদলি নয়। সোমবার রাত পর্যন্ত বরিশালে নতুন কোনো নির্বাহী প্রকৌশলী পদায়ন করা হয়নি। এ ব্যাপারে কথা বলার জন্য অলিভার গুডার ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি তা ধরেননি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews