1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
চট্টগ্রামে ভোক্তা-অধিকারের বাজার মনিটরিং জরিমানা আদায় - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে টিআর,কাবিখা প্রকল্প এলাকা পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। চানপুরে ইউপি নির্বাচনের হাওয়া, আলোচনায় যুবদল নেতা আলম সিকদার ২ নং ওয়ার্ড নয়নপুরে মেম্বার পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় তিনি। মেহেন্দিগঞ্জের কাজিরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ,যে কোনো সময় ঘটতে পারে বড় রকমের সংঘর্ষ। মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক কাজিরহাট থানা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ঘোষণা পত্রিকার জাহানারা ভগ্নিপতির মৃত্যুতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের ভাষানচরে হতদরিদ্রের জমিতে ভাগ বসালেন প্রভাবশালীরা। প্রতিমন্ত্রী রাজিব আহসানের বরাদ্দে সংস্কার হচ্ছে শতবর্ষী উলানিয়া করোনেশনের খেলার মাঠ। মেহেন্দিগঞ্জে ঝড় বৃষ্টিতেও পুরোদমে চলছে উন্নয়ন কর্মকান্ড, বিএনপি নেতাদের প্রকল্প এলাকা পরিদর্শন। মেহেন্দিগঞ্জে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি সোহেল গ্রেফতার। কাজির হাটে ইয়াবা সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
সংবাদ শিরনাম :

চট্টগ্রামে ভোক্তা-অধিকারের বাজার মনিটরিং জরিমানা আদায়

  • আপডেট সময় : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ৫২৬ ০ বার সংবাদটি পড়া হয়েছে

 এম মনির চৌধুরী রানা //

বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে ও জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতায় অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয় কর্তৃক আজ ১৭ এপ্রিল শনিবার নগরীর বায়েজিদ, বাংলাবাজার, গোলপাহাড়, চকবাজার, বক্সিরহাট ও ইপিজেড এলাকায় তদারকি মূলক কার্যক্রম পরিচালিত হয়।

সকাল ১০টা থেকে পরিচালিত অভিযানে মোট ৮টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে জেল পুশ করা চিংড়ি মাছ, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ঔষধ ধ্বংস করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্ল্যাহ, সহকারী পরিচালক (মেট্টো) পাপীয়া সুলতানা লীজা ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান অভিযান পরিচালনা করেন।

এপিবিএন-৯ এর সহায়তায় অভিযান অভিযান পরিচালিত হয়।জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান জানান, নগরীর বায়েজিদ বাজারের বরিশাল স্টোরকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ১ হাজার টাকা, ওবায়েদ ফার্মেসীকে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ করায় ৫ হাজার টাকা জরিমানা করে মেয়াদোত্তীর্ণ ঔষধ ধ্বংস করা হয়।

গোলপাহাড় এলাকার সিরাজের মাংসের দোকানকে মূল্যতালিকা প্রদর্শন না করায় ২ হাজার টাকা জরিমানাসহ সতর্ক করা হয়।

চকবাজারের আমীর ভান্ডার পোল্ট্রি কে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৩ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়। চকবাজার কাঁচা বাজারের মিন্টু সওদাগরের মাছের দোকানকে সিলিকা জেল (জেলি) পুশ করা চিংড়ি মাছ বিক্রয় করায় ৫ হাজার টাকা জরিমানা করে প্রায় ১২ কিলোগ্রাম জেলি দেয়া চিংড়ি মাছ ধ্বংস করা হয়।

পণ্যের মোড়কে মূল্য, উৎপাদন-মেয়াদ না দেয়ায় গ্রিন টি স্টোরকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
দিদার মার্কেটের ঘরোয়া শপকে (সুপার স্টোর) মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা এবং মূল্য ঘষামাজা করে বেশি মূল্যে পণ্য বিক্রয় করায় ১০ হাজার টাকা জরিমানা করে মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস করা হয়।

ট্রাকসেল ও কাঁচা বাজারসমূহ পরিদর্শনকালে ভোক্তাসাধারণের মাঝে ভোক্তা অধিকার বিষয়ক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি বিক্রেতাদের মাস্ক পরিধান করতে, ক্রেতাগণকে মাস্ক পরিধানপূর্বক নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রেখে পণ্য ক্রয় এবং পণ্য ক্রয়ের ক্ষেত্রে প্রতারিত হলে অধিদপ্তরের হট লাইন নম্বর ১৬১২১ এ অভিযোগ জানাতে অনুরোধ করা হয়। জনস্বার্থে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান হাসানুজ্জামান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews