1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রেখেছিলেন ৬৬০ লিটার: মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে তেল বেচায় ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা। - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
শনিবার, ০৯ মে ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ট্রেড ইউনিয়ন প্রতিনিধি কর্মশালা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে অপরিকল্পিত ড্রেজিংয়ের প্রতিবাদে মানববন্ধন। মেহেন্দিগঞ্জে নিরাপদ খাদ্য উৎপাদন ও কৃষকের স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত। হিজলায় ইয়াবা সম্রাজ্ঞী তাসলিমা বেগম ৫৫২ পিচ ইয়াবাসহ আটক। কাজিরহাটে দুই মাদক ব্যবসায়ীকে ৭৯পিস ইয়াবা সহ গ্রেফতার করেন কাজিরহাট থানা পুলিশ । প্রতিমন্ত্রী রাজিব আহসানের নির্দেশে বিআইডব্লিউটিএর পন্টুন বরাদ্দ, ভোগান্তির দিন শেষ’ বলছেন যাত্রীরা। মেহেন্দিগঞ্জের সন্তান মোঃ আরিফ হোসেন অনন্য কে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের কমিটিতে অন্তর্ভুক্ত। মেহেন্দিগঞ্জে’র সন্তান মোঃইকবাল খান,কে ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি করায় উচ্ছ্বসিত মেহেন্দিগঞ্জবাসী। মেহেন্দিগঞ্জে দুই স্কুলে বজ্রপাতে শিক্ষকসহ ১৬ জন আহত, হাসপাতালে ভর্তি! মেহেন্দিগঞ্জে সম্মিলিত সাংবাদিক জোটের কমিটি বিলুপ্ত ঘোষনা।
সংবাদ শিরনাম :

আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রেখেছিলেন ৬৬০ লিটার: মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে তেল বেচায় ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা।

  • আপডেট সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১৩২ ০ বার সংবাদটি পড়া হয়েছে

ইউসুফ আলী সৈকত//

জ্বালানি সংকটকে পুঁজি করে ডিজেল ১৪০ টাকা আর পেট্রোল ২৭০ টাকা লিটার দরে বিক্রি করছিলেন তিনি। শেষ রক্ষা হলো না। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মেহেন্দিগঞ্জে এক মুদি দোকানিকে আটক করেছে প্রশাসন। আত্মীয়ের বাড়ির আঙিনা থেকে উদ্ধার হয়েছে ৩ ব্যারেল ডিজেলসহ ৬৬০ লিটার তেল। ভ্রাম্যমাণ আদালত তাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকালে চানপুর ইউনিয়নের খন্তাখালী এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিয়াজুর রহমান। সঙ্গে ছিলেন মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

গোয়েন্দা তথ্য ছিল, খন্তাখালীর মুদি দোকানদার আ. রশিদ আকন দীর্ঘদিন ধরে সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে ডিজেল-পেট্রোল বিক্রি করছেন। তথ্যের সত্যতা যাচাই করতে বিকালে সেখানে হানা দেয় প্রশাসন।

অভিযানের শুরুতেই আটক করা হয় আ. রশিদ আকনকে। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, জব্দের ভয়ে দোকানে তেল না রেখে পাশের এক আত্মীয়ের বাড়ির আঙিনায় লুকিয়ে রেখেছেন।

তার দেখানো মতে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে ৩টি ব্যারেল ভর্তি ৬০০ লিটার ডিজেল এবং আলাদা পাত্রে রাখা আরও ৬০ লিটার পেট্রোল জব্দ করা হয়। মোট ৬৬০ লিটার জ্বালানি তেল!

স্থানীয় কৃষক ও অটোচালকরা জানান, দেশে জ্বালানি সংকটের খবর ছড়ানোর পর থেকেই রশিদ আকন সুযোগ নেওয়া শুরু করেন। বাজারে ডিজেলের সরকারি দাম ১০৯ টাকা হলেও তিনি বিক্রি করতেন ১৪০ টাকায়। আর ১২৫ টাকার পেট্রোল বেচতেন ২৭০ টাকায়। বাধ্য হয়ে বেশি দামেই কিনতে হতো তাদের।

বিকাল ৫টার দিকে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসান ইউএনও মো. রিয়াজুর রহমান। সাক্ষ্য-প্রমাণ ও আসামির স্বীকারোক্তির ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় আ. রশিদ আকনকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেন তিনি। অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও দেওয়া হয়।

পরে দণ্ডিত রশিদ আকন নগদ ৩০ হাজার টাকা জরিমানা পরিশোধ করে মুক্তি পান। জব্দকৃত ৬৬০ লিটার তেল সরকারি হেফাজতে নিয়েছে প্রশাসন।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজুর রহমান বলেন, “জ্বালানি তেল নিয়ে কেউ কৃত্রিম সংকট তৈরি করে জনগণকে জিম্মি করবে, তা হতে দেওয়া হবে না। যারা অবৈধভাবে তেল মজুত করবেন এবং অতিরিক্ত দামে বিক্রি করবেন, তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। এই অভিযান অব্যাহত থাকবে।

তিনি সাধারণ মানুষকে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম চাইলে ৩৩৩ নম্বরে কল করে অথবা সরাসরি উপজেলা প্রশাসনকে জানানোর অনুরোধ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews